মাটির মা ফাউন্ডেশন ঢাকা জেলার সভাপতি প্রফেসর ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুলাল্লাহ্ হিস সাকী
ও সাধারণ সম্পাদক গোবিন্দলাল সরকার।
নিজস্ব প্রতিবেদক :
শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন ঢাকা জেলার ১১ সদস্য কমিটি গঠিত হয়েছে।
গত ৬-৭-২০২৬ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় পদক্ষেপ অডিটোরিয়ামে।
জেলা কমিটির উপদেষ্টা কবি ইউসুফ রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী।
উক্ত সভায় জেলা কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে প্রফেসর ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুলাল্লাহ্ হিস সাকী -কে সভাপতি ও গোবিন্দলাল সরকার-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এক বছরের জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাতুল, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, অর্থ সম্পাদক সেহেলি হক, দপ্তর সম্পাদক হাওয়া বেগম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক টিটু বাহার, প্রচার সম্পাদক রাজ্জাক হালদার, কার্যকরী সদস্য রণজিৎ মোদক ও মনির ইসলাম।