“মাগো তোমার ছেলে কাঁদছে জেলখানায়”
কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত।
মাগো, তোমার ছেলে কাঁদছে জেলখানায়,
লোহার শিকে মাথা ঠুকে ডাকছে তোমায়।
মাগো, তোমার হাতের ভাত খায়নি কতদিন,
তোমার আঁচলের গন্ধ ছাড়া রাত যে বড় কঠিন।
জেলের ভাত মুখে ওঠে না মা, গলা আটকে আসে,
তোমার কোলের সেই ঘুমটা আজ বড় মনে ভাসে।
বন্ধুরা সব ভুলে গেছে, কেউ নেয় না খোঁজ,
শুধু তোমার দোয়ার শব্দে বুকটা কাঁপে রোজ।
মাগো, আমি করিনি দোষ, তবুও আমি বন্দী,
চার দেয়ালে বসে ভাবি, কবে হবো মুক্ত, কবে ফিরবো সন্ধি?
জেলের জানলা দিয়ে যখন চাঁদটা দেখি,
মনে হয় তুমি চেয়ে আছো, মা, একা একা একি।
মাগো, তুমি কেঁদো না, তোমার কান্না সইতে পারি না,
তোমার ছেলে ফিরবে মা, এই শিকল চিরদিন রবে না।