সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের “সাংগঠনিক সমন্বয়কারী পরিচিতি সভা ২০২৫” অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের "সাংগঠনিক সমন্বয়কারী পরিচিতি সভা ২০২৫" অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

গত ১৪ জুন শনিবার চট্টগ্রাম হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কর্তৃক মনোনীত “সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভা ২০২৫” কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম ও মীর সফিউল আজম নিজামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য মনোনীত সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভায় স্বাগত বক্তব্যে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি সাংগঠনিক সমন্বয়কারীদের মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এবং শাখা কমিটি সমূহের যোগাযোগের মূল সাঁকো বা মাধ্যম উল্লেখ করে বলেন, “সাংগঠনিক সমন্বয়কারীদের উপর অর্পিত দায়িত্ব দরবারের তরফ হতে একটি পবিত্র আমানত।”

এই আমানতের পবিত্রতা, গুরুত্ব ও মূল্য উপলব্ধিতে আনার মাধ্যমে সেই আমানতের হক আদায়ের চেষ্টার ভিতর দিয়ে তিনি সকলের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলকে সফলকাম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ যেহেতু একটি ত্বরিকত ভিত্তিক সংগঠন সেহেতু এর কার্য্যধারা ও প্রাপ্তি স্বাভাবিক সামাজিক বা রাজনৈতিক সংগঠন হতে আলাদা থাকবে।”

তিনি বলেন,”গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-‘র ত্বরীকার সুশীতল ছায়াতলে রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) -‘র এই মিশনে আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সকল ধরনের খেদমতের আঞ্জামের ভেতর দিয়ে আত্মিক উন্নতির সাথে সাথে মুনিবের সন্তুষ্টির মাধ্যমে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) ও আল্লাহর রাসূল (সাঃ)-এর সন্তুষ্টি এবং তার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু তাআলার রেজামন্দি হাসিল করা।”

আরও পড়ুনঃ পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনুষ্ঠানের মাঝামাঝিতে সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তাদের
মতামত, প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি জনাব এ ওয়াই এম ডি জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরীসহ কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ এবং সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষার্ধে মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মাওলানা হাবিবুল হোসাইন। পরিশেষে, উপস্থিত সকলের জন্য তবাররুকাত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category