বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ্ববর্তী পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক “হাজী আনোয়ার আলী জামে মসজিদ” সংরক্ষণ ও সংস্কারের দাবিতে আজ ১৫ জুন রবিবার শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২টায় মসজিদ প্রাঙ্গণের সামনে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে পটিয়া ইতিহাস সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি দক্ষিণ চট্টগ্রামের মুসলিম সমাজের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন। ১৮ শতকের শুরুতে দানবীর হাজী আনোয়ার আলী কর্তৃক নির্মিত এই মসজিদটি বর্তমানে সড়ক সম্প্রসারণের কারণে ঝুঁকির মুখে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

পরে একটি প্রতিনিধি দল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চার দফা দাবিতে মসজিদটি সরকারিভাবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদান, সংরক্ষণ ও সংস্কার, তথ্যফলক স্থাপন এবং মহাসড়ক সম্প্রসারণ পরিকল্পনায় মসজিদটি অক্ষত রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া ইতিহাস ঐতিহ্য রক্ষা পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক আলহাজ লায়ন মোঃ আবু ছালেহ্ বলেন, “চট্টগ্রামের হুলাইন এলাকার ‘মুসা খা মসজিদ’ ধ্বংস হয়ে যাওয়ার মতো দুঃখজনক ঘটনা যেন পটিয়ায় পুনরাবৃত্তি না হয়। এই মসজিদ রক্ষা শুধু পটিয়ার জন্য নয়, এটি জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ।” স্থানীয় ইতিহাস সচেতন সচেতন নাগরিকগণ আশাবাদ ব্যক্ত করেন, উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং একটি ঐতিহাসিক স্থাপনাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে।

মানববন্ধন কর্মসুচী ও স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, দৈনিক প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, বিশিষ্ট প্রাবন্ধিক নেচার আহমদ খান, মুসলমান ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, আইরিন সোলতানা, মো. ফরহাদ,মো. মিসকাত, তাজুল ইসলাম, মিসবাহ উদ্দিন, হারুনর রশীদ, রবিউল হুসাইন, ইমতিয়াজ, রিয়াদ, সাইফুল্লাহ চৌধুরী, ফারুক আহমেদ রাজু,মোরশেদ আলী, মনছুর আলম, ইকবাল হোসেন, আহমদ মিশকাত প্রমু


More News Of This Category