বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় খালেদা (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পারুল (৩৫) নামে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় ডাচ বাংলা প্যাক লিমিটেড কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আহত পারুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং আবুলের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই নারী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খালেদার মৃত্যু হয়। গুরুতর আহত পারুল সড়কে পড়ে থাকেন।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত পারুলের দুই পা থেঁতলে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category