রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি
ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জমি-জমার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চেরাগপুর ইউপির পদ্মপুকুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলামের মা ও খালাতো ভাইয়ের পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে বসতবাড়ি নির্মাণ ও গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছিল। গত রবিবার ভোরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পদ্মপুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে সালেকুজ্জামান দুলাল, আব্দুল মালেক, সালেকুজ্জামান দুলালের ছেলে আতিকুল ইসলাম, রিপন, মৃত সোলাইমান আলীর ছেলে ওমর ফারুক, আছির উদ্দীনের ছেলে রহমান আলী অজ্ঞাতনাম ১০/১৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে এসে বসতবাড়ি ভাঙচুর করে ওই জমিতে থাকা ৩১ টি ইউক্যালেকটার গাছ, ৫টি আম গাছ ও ১৬ টি লেবু গাছ কেটে লুট করে নিয়ে যায়। ফলন্ত লেবুগাছগুলো কেটে তারা তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান বলেন, জমি-জমার বিরোধকে কেন্দ্র করে আশরাফুল গং গত শুক্রবার মারপিট করে তার বাবা-চাচা, চাচী, দাদীসহ ৮ জনকে গুরুতর আহত করে। এদের মধ্যে ৪জন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার ক্ষোভে স্থানীয়রা তাদের কয়েকটি লেবুগাছ কর্তন করেছে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#মো জুয়েল মন্ডল
০৯.০৬.২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭


More News Of This Category