বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে সুলপির আঘাতে ১ জনের মৃত্যু; আটক ১

মো. জুয়েল মন্ডল হোসেন মহাদেবপুর, নওগাঁ
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সুলপির আঘাতে গুরতর আহত লিয়াকত সরদারের মৃত্যু হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত লিয়াকত সরদার হর্ষি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাট চকগৌরী বাজারে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বরুপপুর গ্রামের মঞ্জুরুল আলমের উপর একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সাঈদ হোসেন দেশীয় অস্ত্র সুলপি নিয়ে তার উপর হামলা করে।

এ সময় মঞ্জুরুল দৌড়ে পালিয়ে গেলে সাথে থাকা তার বিয়াই লিয়াকত সরদারের পেটে সুলপিটি ঢুকিয়ে দেয় সাঈদ। এতে লিয়াকত সরদার মারাত্মক ভাবে আহত হন। সে সময় হাটের লোকজন লিয়াকতকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন এবং সাঈদকে গণ পিটুনি দেয়।

আরও পড়ুনঃ গাজীপুরে কালীগঞ্জে ৫ দফা দাবীতে জামায়াত ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাটের লোকজনের গণপিটুনিতে আহত সাঈদকেও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিয়াকতের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বিয়াই মঞ্জুরুল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার অন্যতম আসামী সাঈদ হোসেনকে আটক করেছে পুলিশ।

মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার অন্যতম আসামী সাঈদ হোসেন নওগাঁ সদর থেকে তাকে আটক করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


More News Of This Category