সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার,

Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নরসিংদী জেলার মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অত্র থানায় যোগদান করার পর থেকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করে এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
যোগদানের পরপরই তিনি জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে মনোহরদী উপজেলায় নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় ছিল, যা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।
নির্বাচন পরবর্তী সময়েও তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে রাত্রীকালীন ডিউটি জোরদার করা, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা এবং জনগণের সাথে সমন্বয় করে বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
ওসি শাহিনুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। পাশাপাশি জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এসব অভিযানে বহু অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। তার দূরদর্শিতা, সততা ও সুচিন্তিত পদক্ষেপের ফলে মনোহরদী থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।
সম্প্রতি তার টাঙ্গাইল জেলায় বদলি হয়েছে। মনোহরদীর সাধারণ মানুষ তার কর্মদক্ষতা ও অবদানের কথা দীর্ঘদিন স্মরণ রাখবে বলে স্থানীয়রা জানান।


More News Of This Category