রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১।

Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

নরসিংদীর মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন ও এএসআই কফিল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাধীন খিদিরপুর বাজার মাঠের দক্ষিণ পাশে খালি জায়গায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে জয়চন্দ্র (২২), পিতা: মৃত শ্যামল চন্দ্র, গ্রাম: খিদিরপুর, থানা: মনোহরদী—কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে ২৮/৩/২৬ খ্রিষ্টাব্দ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category