বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুর সিএনজি মালিক-শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মধুপুর সিএনজি মালিক-শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে মধুপুর সি.এন.জি মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সার্বিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক বিভিন্ন বিষয়, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) মধুপুর অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না ও সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকসহ অন্যরা।
সভায় বক্তারা মধুপুরের সিএনজি মালিক ও শ্রমিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রধান অতিথি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এ সময় মধুপুর সি.এন.জি মালিক ও শ্রমিক সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।


More News Of This Category