বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline :
ঐতিহ্যের ২৩ বছর, সম্ভাবনার নতুন দিগন্ত—ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল, নেত্রকোণা, জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত। আহত ২ , আগুনে বাস ভস্মীভূত কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মোহনগঞ্জ উপজেলা ৭নংগাগলাজুর ইউনিয়ন পরিষদ গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মোর্শেদ আলম রনজুল ,,. করমশ্রী গ্রামের অধ্যাপক ড. এম. তাজুল ইসলাম: একটি সিদ্ধান্ত, বদলে গেল জীবন, দারিদ্র্যকে জয় করে হয়েছেন আলোকবর্তিকা,, পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ শার্শায় জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে (আরআরএমইপি-)শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ!

মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ!

Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ!
আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকার একটি মাদ্রাসার হেফজখানায় ঘুমন্ত অবস্থায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর হাতের কব্জি কেটে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় শিশুটির পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। কীভাবে তার হাত কাটল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
আহত শিক্ষার্থীর নাম সিফাত। সে ওই এলাকার রুবেল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পড়াশোনা শেষে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে সিফাত। রাত আনুমানিক ৩টার দিকে পাশের বিছানায় থাকা এক শিক্ষার্থী তাকে ডেকে বলে, তার বিছানা ভেজা কেন। তবে সিফাত কোনো সাড়া দেয়নি।
পরে ফজরের নামাজের সময় শিক্ষার্থীরা ঘুম থেকে উঠে বাতি জ্বালালে সিফাতের বিছানায় রক্ত দেখতে পায়। তাকে ডেকে তোলার পর দেখা যায়, তার হাতের কব্জিতে কাটা ক্ষত থেকে রক্ত ঝরছে।
বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের জানানো হলে বড় হুজুর মাওলানা নুরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন। তাঁরা সিফাতের হাতের কব্জিতে কাটা দেখতে পেয়ে কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দেন বলে জানিয়েছে পরিবার।
পরে ফজরের নামাজ শেষে সিফাতের বাবাকে ফোনে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রুবেল মিয়া দ্রুত মাদ্রাসায় গিয়ে ছেলেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার হাতের কব্জির ক্ষতস্থানে সেলাই করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেন।ঘটনায় শিশুটির বাবা রুবেল মিয়া মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
১১ বছরের শিশুটির হাত কীভাবে কাটল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে বলে আশা করছে পরিবার। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় বইছে নানা আলোচনা সমালোচনা। এলাকাবাসী এঘটনার সুষ্ঠতদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।


More News Of This Category