ঐতিহ্যের ২৩ বছর, সম্ভাবনার নতুন দিগন্ত—ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল, নেত্রকোণা,
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার
সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান মহোদয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ে যাত্রা শুরু হলো পাঁচটি ক্লাবের—Language, Science, Cultural, Debate ও Sports Club-এর।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাব কার্যক্রম চালু হলেও প্রাথমিক পর্যায়ে এমন উদ্যোগের সূচনা হলো আজ থেকে। এই নতুন যাত্রায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল, নেত্রকোণা পথপ্রদর্শক বা পাইওনিয়ার হিসেবে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, মননশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, ইংরেজি কথোপকথন ও উপস্থাপনা, পরিবেশবিষয়ক বিতর্ক, গান, নাচ, কবিতা, নাটক ও হামদ-নাত পরিবেশনা এNetrakona
ল আর্ট প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিশেষভাবে মোবাইল আসক্তির ক্ষতিকর দিক নিয়ে পরিবেশিত নাটিকাটি ছিল সচেতনতামূলক ও হৃদয়গ্রাহী।
এ ছাড়া বাংলা ও ইংরেজি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ, বিদ্যালয়ের ওয়েবসাইট ও অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান পেরিয়েছে গৌরবের ২৩ বছর। এখানকার অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে BUET, মেডিকেল কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে অধ্যয়ন করছে। এই অর্জন আমাদের অনুপ্রেরণা, সামনে এগিয়ে যাওয়ার শক্তি।
নতুন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মানসম্মত শিক্ষা, সৃজনশীলতা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আপনার সন্তানের সম্ভাবনা বিকাশে পাশে থাকতে চায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল।