শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আকাশী গ্রামে পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর পরিবার।
আহত আব্দুর রহিম (৬৫) আকাশী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, প্রতিবেশীদের টয়লেট তাদের বসতঘরের খুব কাছাকাছি নির্মাণ করায় দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ বিষয় নিয়ে আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে প্রতিবেশীদের বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে জিয়াউর রহমানের ছেলে সিয়াম (১৮), জোয়াদ আলীর স্ত্রী পারভীন এবং জিয়াউর রহমানের স্ত্রী শেফালী (৪০) মিলে আব্দুর রহিমের স্ত্রীর ওপর হামলার চেষ্টা করেন। প্রাণভয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে অভিযুক্ত সিয়াম দরজা ভেঙে লোহার রড দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তার বুকের পাঁজরে গুরুতর আঘাত লাগে এবং হাতে জখম হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় অভিযুক্তরা ঘরের ট্রাংক ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category