সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার সালমা আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিশনার গার্ল গাইডস শিক্ষিকা জেসমিন, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়াল খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহামদ এবং বোকারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শহিদা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকেই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
মতবিনিময় সভায় মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আরও বেশি সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


More News Of This Category