বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগনের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলীম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ খায়রুল হক শিমুল, জাতীয় নাগরিক কমিটির সবুজ মিয়া সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বান্দরবানের লামায় তিন করাত কলে জরিমানা করেছে ইউএনও মোঃ মঈন উদ্দিন

হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান জানান, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহন করতে পারবেন। তিনি আরও জানান, রেজিষ্ট্রেশন কার্ড ছাড়াও এ টিকা গ্রহন করা যাবে তবে সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহন থেকে তিনি বঞ্চিত হবেন বলে তিনি জানান।

ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহনকারী কিভাবে সহজেই রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী মোট ৮১৯৫৭ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান, হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডাঃ মোঃ নাজমুল হুদা।

 


More News Of This Category