রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামায় তিন করাত কলে জরিমানা করেছে ইউএনও মোঃ মঈন উদ্দিন

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-

বৃহস্পতিবার ৭ আগষ্ট সকালে লামা পৌর শহর এলাকায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমান আদালতের এক অভিযান চালিয়ে তিনটি করাত কলে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানায় এভাবে এসকল অবৈধ করাত কলে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।

লামায় কারত- কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ তোয়াক্কা না করে যত্রতত্র ব্যঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে শতাধিক করাত কল। এ সব করাত কলের অধিকাংশের নেই কোন লাইসেন্স কিংবা লাইসেন্স থাকলেও নেই কোন নবায়ন।

আরও পড়ুনঃ সভাপতি লিলি, সম্পাদক নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

অভিযোগ উঠেছে এসব করাত কলের মালিকেরা নাম মাত্র করাত- কল বসিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ কাঠ বানিজ্য। বিশেষ সূত্রে জানা যায় এসব করাত কলের মালিকেরা করাত কল ব্যবসায়ের আড়ালে বিনা পারমিটে প্রতিনিয়ত সড়ক ও নৌপথে পথে মূল্যবান সেগুন, গর্জন সহ বিভিন্ন প্রজাতির গাছ ঢাকা – চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে।

যার ফলে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। এসব করাত কলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক বার অভিযান চালিয়ে জরিমানা করলেও থেকে নেই অবৈধ কাঠ পাচার বানিজ্য। পরিবেশ বাদী সাংবাদিক ও সুশীল সমাজ এসব করাত- কলের
বিরুদ্ধে কঠোর আইনের হস্তক্ষেপ কামনা করছেন।


More News Of This Category