মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline :
চিলমারীতে “নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে” ৪ সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সিলেটের ডিসি পদ নিয়ে রহস্য! নতুন ডিসির যোগদান আটকে, আবারও আলোচনার কেন্দ্রে সারওয়ার আলম। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ মাটির মা ফাউন্ডেশন ঢাকা জেলার সভাপতি প্রফেসর ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুলাল্লাহ্ হিস সাকী ও সাধারণ সম্পাদক গোবিন্দলাল সরকার। নিজস্ব প্রতিবেদক : মজলুম হাফেজ সৈয়দ নাঈমের মুক্তির দাবিতে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ২ জন আটক। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রশাসকের শেরপুর জেলা কারাগার পরিদর্শন এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ। হাবিবুর রহমান, চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

মজলুম হাফেজ সৈয়দ নাঈমের মুক্তির দাবিতে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,,

Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মজলুম হাফেজ সৈয়দ নাঈমের মুক্তির দাবিতে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,,
মজলুম হাফেজ সৈয়দ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হাফেজ নাঈমের ছোট ভাই সৈয়দ মারুফ আহমদ, সিলেট ও সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় হাফেজ সৈয়দ নাঈমের সার্বিক পরিস্থিতি, আইনি অগ্রগতি এবং তাঁর দ্রুত মুক্তি নিশ্চিত করতে আইনগত ও সাংগঠনিকভাবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, নেত্রকোনা জেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রুহুল আমীন নগরী, জগন্নাথপুর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আবদুর রহমান জুয়েল, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা রেজাউল করিম দরবস্তী, মাওলানা শাহিদ হাতিমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, হাফেজ সৈয়দ নাঈমের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে আইনসম্মত ও গণতান্ত্রিক সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সভা শেষে নেতৃবৃন্দ হাফেজ সৈয়দ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।


More News Of This Category