বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন পৌরসভায় প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় দৃশ্যমান গতি এসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌরসভার প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. ইকবাল হোসাইন পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তাঁর তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। ফল বিক্রেতাদের জন্য পৃথক পৌর ফল মার্কেট স্থাপন করা হয়েছে, যা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সহায়ক ভূমিকা রাখছে। যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি এবং পাবলিক টয়লেট।

পৌরসভা সূত্র আরও জানায়, বর্তমানে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীর নাগরিক সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসকের নিয়মিত তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণের ফলে পৌরসভার বিভিন্ন কাজে গতিশীলতা এসেছে। এতে একদিকে যেমন নাগরিক ভোগান্তি কমেছে, অন্যদিকে পৌরসভার সেবার মানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “পৌরবাসীকে উন্নত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”


More News Of This Category