সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বেহাল রাস্তায় চরম দুর্ভোগ, চান্দুরা ডাক বাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত চলাচল অসম্ভব এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)

Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বেহাল রাস্তায় চরম দুর্ভোগ, চান্দুরা ডাক বাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত চলাচল অসম্ভব

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)

বিজয়নগর উপজেলার চান্দুরা ডাক বাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কয়েক কিলোমিটারের এই সড়কে বড় বড় গর্ত, খানাখন্দ আর কাদার কারণে প্রতিদিন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা আসলেই সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। রিকশা, ভ্যান, সিএনজি এমনকি মোটরসাইকেলও নিয়মিত উল্টে যাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীদের এই রাস্তা দিয়েই চান্দুরা বাজারে আসা-যাওয়া করতে হয়। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা।

চান্দুরা বাজারের এক ব্যবসায়ী বলেন
“এই রাস্তা দিয়ে মালামাল আনতে গিয়ে ভাড়া দ্বিগুণ দিতে হয়। গাড়ি ভেঙে যায়, সময় নষ্ট হয়। বছরের পর বছর ধরে আমরা ভোগান্তি সহ্য করছি, কিন্তু কোনো সংস্কার নেই।”

শিক্ষার্থী ও অভিভাবকরাও একই কথা বলছেন। কাদার কারণে স্কুলে যেতে দেরি হয়, অনেকে আবার পা পিছলে আহতও হচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্যরা জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন ও এলজিইডি অফিসে জানানো হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার ও পাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চান্দুরা ডাক বাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়ক। তাই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


More News Of This Category