বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সমাপনী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কর্মসূচি অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’’ – এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে র‍্যাবের উপর হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

সভায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠন পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরেন। এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেরপুরের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজায়ন কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে
শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের পাশে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


More News Of This Category