রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে র‍্যাবের উপর হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে হামলার ঘটনায় ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না মিয়া (২১) ও একই এলাকার মৃত তোফালের হোসেনের ছেলে তাজুল ইসলাম (৩২)।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

আরও পড়ুনঃ PR পদ্ধতির নামে নতুন মেরুকরণ? জামায়াতের শক্তি-প্রদর্শন, বিএনপির দ্বিধা ও বিরোধী রাজনীতির সংকেত

এর আগে র‍্যাবের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়ায় র‍্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।


More News Of This Category