বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বুয়েট পাস, ৩৪তম বিসিএস ক্যাডারশিপ ও বিসিএস-ব্যাংকের চাকরি ছেড়ে গ্রামের প্রাইমারি স্কুলে,,,

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বুয়েট পাস, ৩৪তম বিসিএস ক্যাডারশিপ ও বিসিএস-ব্যাংকের চাকরি ছেড়ে গ্রামের প্রাইমারি স্কুলে,,,
মোঃ মজিবুর রহমান সিনিয়র সটাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ,,,
উনাকে কি ‘পাগল’ বলবেন, নাকি শ্রদ্ধায় মাথা নোয়াবেন?

ভিকারুননিসা থেকে শুরু করে বুয়েটের সম্মানজনক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ৩৪তম বিসিএস কিংবা জনতা ব্যাংকের মতো স্বপ্নের ক্যারিয়ার—সবকিছু যার হাতের মুঠোয় ছিল,

কিন্তু তিনি চক-ডাস্টার হাতে নেত্রকোণার এক প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাঁড়িয়েছেন!

বলছিলাম মহীয়সী নারী নায়লা শারাফের কথা।
পদ, বড় বেতন আর পাওয়ার-পজিশনের পিছে ছোটার এই যুগে তিনি স্বেচ্ছায় বেছে নিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যতের আলো জ্বালানোর পথ।

গত ৭ বছর ধরে নেত্রকোণার পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের হাতে আর্টস-ক্রাফটস বানিয়ে শিশুদের আনন্দময় শিক্ষা দিচ্ছেন তিনি।

“একটা চকলেট কিংবা কেউ ভালোবেসে একটা ফুল দিলেই আমার মন ভরে যায়”—তাঁর এই একটি কথাই প্রমাণ করে আসল সাফল্য মোটা অঙ্কের বেতনে নয়, দিনশেষে শান্তিময় ঘুমে আর জীবনের ইতিবাচক পরিবর্তনে।

স্যালুট নায়লা আপুর এই অবিশ্বাস্য ত্যাগ আর ভালোবাসাকে! পরম করুণাময় তাঁর এই নিঃস্বার্থ মহৎ কাজকে কবুল করুন এবং দীর্ঘায়ু দান করুন।


More News Of This Category