মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline :
নির্বাচন পর্যবেক্ষণে রেমিটেন্স যোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদ বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া,ও মোঃ আব্দুর রহিম। ধানের শীষের পক্ষে প্রতিটি দোরগোড়ায় ভোট চাইছেন তারেক জিয়া প্রজন্ম দলের প্রধান পৃষ্ঠপোষক। আদালত অবমাননার অভিযোগ! হ্নীলা উলুচামরী কোনাপাড়ায় দু’গ্রুপের তুমুল গোলাগুলি, আজম সরকার গুলিবিদ্ধ শোক সংবাদ: অন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল কাফি আর নেই গাইবান্ধা-৫ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের মাঠে তিন প্রার্থীই আলোচনার শীর্ষে নির্বাচন ঘিরে রাজবাড়ীতে আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ চট্টগ্রামের মিরসরাইর নয়াটিলা মাজার শরীফে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিউজ ডেস্ক:
কুড়িগ্রাম জেলার স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শেখ সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন বিপিডিএ (বাংলাদেশ পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন)–এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—

ডাঃ মান্না চক্রবর্তী, মুন ইনচার্জ, বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার

মোঃ হাফিজুর রহমান, সভাপতি, বিপিডিএ কুড়িগ্রাম জেলা

রাম চন্দ্র বিপ্লব, সাধারণ সম্পাদক, বিপিডিএ কুড়িগ্রাম জেলা

বীর মুক্তিযোদ্ধা আঃ সোবহান, বিপিডিএ

এস এম জাকিরুল ইসলাম, বিপিডিএ

মিজানুল হাসান সামু, বিপিডিএ

এছাড়াও বিপিডিএর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা একটি সময়োপযোগী উদ্যোগ। বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন, যা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি জনাব শেখ সাদী তাঁর বক্তব্যে বলেন, “জনস্বার্থে এমন উদ্যোগ প্রশংসনীয়। এই টেলিমেডিসিন সেন্টার কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের জন্য একটি বড় আশার আলো হয়ে উঠবে।”

সভাপতির বক্তব্যে মোঃ রাকিবুল ইসলাম তুহিন বলেন, “বিপিডিএ সবসময় পল্লী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই টেলিমেডিসিন সেন্টার সেই ধারাবাহিকতারই একটি অংশ।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category