নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
৪ মার্চ ২০২৬ মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত গেজেট অনুযায়ী প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর ফলে নুরুল হক নুর এখন শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ—এই দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।