সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদারের রাজনৈতিক পথ চলা ও জনসেবামূলক কার্যক্রম।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বৃটিশ আমলের পর থেকে জমিদারী রাজত্ব কায়েম করিয়াছেন। খানজাপুর ইউনিয়নে মরহুম ছব্দের আলী তালুকদার, তার ধারাবাহিকতায় তার নাতি গোলাম কিবরিয়া তালুকদার। রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ড, সামাজিক দায়িত্ববোধ এবং প্রবাস জীবনে দলীয় নেতৃত্বের মাধ্যমে তিনি এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজ সেবক দ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বর্তমানে তিনি ইতালিতে অবস্থান করলেও দেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইতালি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অতীতে উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতা কমিদের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব ভুমিকা পালন করেছেন বলে জানা যায়।

১৯৯১ সাল থেকে রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন। ১৯৯১ /১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার গোলাম মাহমুদ ছরু কাজী কে ধানের শীষের মনোনীত করেন। তার পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। ৷ পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী এম জাহিরউদ্দিন স্বপনকে ধানের শীষের মনোনীত করায় তার পক্ষে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
১৯৯৬ এবং২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষের কিছু ঘটনাও স্মরণ করেন ৷১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী লাভ করায় ,গোলাম কিবরিয়া তালুকদারের বাড়িতে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এসে তাকে খোজ করেন, না পেয়ে তার বাড়িতে ২০/২৫টা বসত ঘর অকাংক্ষিত ভাবে হামলা চালিয়ে কোপায় লুটপাট করেন এবং তার ভাষ্য অনুযায়ী,২০০১সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার হাবুল প্যাদার গ্যাংদের সঙ্গে তুলাতলা বাজারের পাসে হামলার মুখে পরে সংঘর্ষ বাজে।,এ সময় ধানের শীষের মনোনীত প্রাথী এম জহির উদ্দিন স্বপন সাহেব সংবাদ পেয়ে উপজেলা বিএনপি বার্থী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অবগত করেন।নেতাকর্মীরা এসে প্রতিরোধ গড়ে তোলেন। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২/৩ঘন্টা যাবৎ সংঘর্ষ হয় । উভয় পক্ষে শতাদিক আহত হন। তিনি দাবি করেন, স্থানীয় বিএনপি ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন । এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

২০০৭ সালে ইতালিতে পাড়ি জমানোর পরও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। প্রবাসে থেকেও দলীয় কর্মসূচি, আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। ইউরোপে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানান তিনি।

তিনি বলেন, “দেশ ও দলের প্রয়োজনে সবসময় কাজ করে যেতে চাই। জনগণের পাশে থাকা এবং গরিব-দুঃখী মানুষের সহযোগিতা করাই আমার মূল লক্ষ্য।”

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন গোলাম কিবরিয়া তালুকদার। তার দাদা মরহুম সাব্দের আলী তালুকদারের স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠা করেছেন “সাব্দের আলী স্মৃতি ফাউন্ডেশন”। এই ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।

এছাড়াও দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করার কথাও উল্লেখ করেন। বিশেষ করে বরিশাল বিভাগসহ বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়নে প্রবাস থেকে সহযোগিতা অব্যাহত রেখেছেন বলে জানান।


More News Of This Category