মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline :
বান্দরবান বালাঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি: বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার. বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা *তেরখাদা পশ্চিমপাড়া শেখ বাড়িতে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল ১২ জুন* *( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা 🌸 ঢাকাস্থ বানিয়াচং-আজমিরীগঞ্জ ইসলামিক এসোসিয়েশনের ক্যাশিয়ার (কোষাধ্যক্ষ) হিসেবে নির্বাচিত হওয়ায় :মাওলানা আমিন উদ্দিন খান আমীর-কে রাসূল সেনা পরিষদ বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সভাপতি কৃষিবিদ হাবিবুর রহমান,সহ সভাপতি সাংবাদিক আজিজুল হক পার্থ ১১নং তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত কর্মস্থলে ফিরতে বালাসী ঘাটে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ স্টাফ রিপোর্টারঃ কর্মস্থলে ফিরতে বালাসী ঘাটে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার অভিযানে ২৫ বোতল মাদকদ্রব্য ESkuf উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।”** আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে সাবিত্রী সরকার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। নিহত সাবিত্রী সরকার উপজেলার সাধুখালী গ্রামের মৃত সুরল বৈরাগীর কন্যা এবং সুশীল সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবিত্রী সরকার কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিনের রোগভোগ ও শারীরিক কষ্টের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার দিন সকালে নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার ছোট ছেলে শ্যামসুন্দর সরকার মায়ের কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে রশি কেটে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category