রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বার্সায় থাকছেন পোলিশ গোলরক্ষক সেজনি, অনিশ্চিত টের স্টেগান

Update : শনিবার, ৩১ মে, ২০২৫
বার্সায় থাকছেন পোলিশ গোলরক্ষক সেজনি, অনিশ্চিত টের স্টেগান

স্পোর্টস ডেস্কঃ

অবসর থেকে এক মৌসুমের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। বার্সার চলতি মৌসুম শেষ হওয়ায় সেজনির ওই চুক্তি শেষ হচ্ছে। এখন তিনি পুনরায় অবসরে ফিরে যাবেন নাকি এক বছরের চুক্তি নবায়ন করবেন তা নিয়েই যত আলোচনা।

সংবাদ মাধ্যম দাবি করেছে, স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাওয়া সেজনি এরই মধ্যে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বার্সা বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে এক বছরের চুক্তি নবায়ন করতে চান তিনি। বার্সার থেকে প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার বার্তা পেয়ে ২০২৬ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু পর্যন্ত থাকতে চান সাবেক জুভেন্টাস গোলরক্ষক।

মৌসুমের শুরুতে ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া মার্ক টের স্টেগানে ভরসা পাচ্ছে না বার্সেলোনা। যে কারণে তাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা নাও করতে পারে কাতালানরা। বিষয়টি বুঝতে পেরেছেন জার্মান গোলরক্ষকও। তিনিও আবার নিয়মিত খেলতে চান এবং জার্মানির হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান।

যে কারণে টের স্টেগান বার্সা ছাড়ার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম গোল। স্প্যানিশ ক্লাবটি এরই মধ্যে স্থায়ী একজন গোলরক্ষকের সন্ধানে বাজারে নেমেছে। যিনি টের স্টেগান ও সেজনির জায়গা পূরণ করবেন। ওই পরিকল্পনায় বার্সার পছন্দ এস্পানিওয়েল তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া। তার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো।

সেজনি শেষ পর্যন্ত অবসরে ফিরে গেলে গার্সিয়াকে মূল দলের সঙ্গে রাখবে বার্সেলোনা। আবার টের স্টেগান অন্য ক্লাবে চলে গেলেও কাতালান দলে থাকবেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। তবে সেজনি ও স্টেগান দু’জনই বার্সায় থেকে গেলে গার্সিয়াকে কিনে এক মৌসুমের জন্য ধারে পাঠাতে চায় বার্সা বোর্ড।

বার্সা এরই মধ্যে লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। যার অর্থ তাদের বেতনও বেড়েছে। অভিজ্ঞ টের স্টেগান তাই ধারে কিংবা স্থায়ী চুক্তিতে ক্লাব ছাড়তে চাইলে বার্সা বোর্ড খুব একটা আপত্তি করবে না। বরং টের স্টেগান ক্যাম্প ন্যু ছাড়লে বেতনের বোঝা কমবে বার্সার ওপর থেকে।


More News Of This Category