বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

বাগেরহাট জেলার চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি জাহিদ শেখকে ২৮ গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি* (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

*বাগেরহাট জেলার চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি জাহিদ শেখকে ২৮ গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি*
(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ৯ই জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন টাউন নওয়াপাড়া সংলগ্ন জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করে বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় ০৩নং পলাতক আসামি মোঃ জাহিদ শেখ (২৮), পিতা: মোঃ বাবর আলী,* সাং: চিংগুড়ী, থানা: চিতলমারী, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করে।
মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত জাহিদ শেখসহ মামলার অন্যান্য আসামিরা গত ২০/০১/২৬ ইং তারিখ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম নিজাম উদ্দিন বিশ্বাসকে (৪৫) নিজ বাড়ি থেকে চিতলমারী যাবার পথে অবৈধভাবে পথরোধ করতঃ লোহার রড, চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে নিকটস্থ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আফতাব উদ্দিন বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category