সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত* দৈনিক বাংলার সংবাদ বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন ফরাজি।

Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত*
দৈনিক বাংলার সংবাদ
বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন ফরাজি।

*উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব।*
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬ বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের মধ্যে একটি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রাজধানীর ৬৭ দিলকুশা, মতিঝিলে অবস্থিত এসোসিয়েশনের শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি এম. কে. আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শাহজালাল (ফারুক)
আলোচনা সভাটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মোঃ মাসুম রেদওয়ান, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোঃ হযরত আলী টিপু, সহ-সভাপতি জনাব জিল্লুর রহমান,মোহাম্মদ আসাদুল্লাহ জাকের,সাংস্কৃতিক সম্পাদক সাদ্দাম হোসাইন ও সদস্য মোহাম্মদ সালামত উল্লাহ, মোঃ শরিফুল ইসলাম সুমন, মোহাম্মদ রুহুল আমিন এবং উপদেষ্টা মাহবুবুর রহমান ও কামরুজ্জামান আসাদসহ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা কমিটি গঠন ও অনুমোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ জেলা পর্যায়ে উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানো এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা কমিটিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই ও অনুমোদনের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সভায় পাঁচ সদস্যের একটি সিলেক্টেড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত কমিটি সংশ্লিষ্ট জেলা কমিটি গুলোর সাংগঠনিক কাঠামো,সদস্য সংগ্রহ ও সদস্যপদ যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে কেন্দ্রীয় পরিষদের কাছে সুপারিশ করবে।কেন্দ্রীয় পরিষদ কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থাপনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জেলা কমিটিগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন।
সভায় তরুণ প্রজন্মের নতুন উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা নিয়েও আলোচনা হয়। উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সহজ ও গতিশীল করতে সিটি করপোরেশন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তিক প্রদত্ত ট্রেড লাইসেন্স,ট্রেডমার্ক,বিএসটিআই, পরিবেশ ছাড়পত্র,ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় ও আলোচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।এসোসিয়েশনের সভাপতি জনাব এম. কে.আলম সরকার উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, শুধুমাত্র বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সদস্য নয় বরং সমগ্র বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্প উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় যেসব নীতিগত সমস্যা বা সরকারি আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে,তা নিরসনে আমরা সরকারের নীতিনির্ধারণী মহলের সাথে দ্রুত সময়ের মধ্যেই সাংগঠনিকভাবে আলোচনায় বসার ব্যবস্থা করবো।
পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারী,উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন ব্যবসা পরিচালনায় সংশ্লিষ্ট সকল আইন, বিধি ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলা এবং নিয়মিতভাবে ব্যবসায়িক কাগজপত্র হালনাগাদ রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শাহজালাল (ফারুক)বলেন,শিল্প উদ্যোক্তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।তাই নিরাপদ ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলে দেশের শিল্প ও ব্যবসা খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জেলা পর্যায়ে সাংগঠনিক সম্প্রসারণ, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


More News Of This Category