রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর মিরপুর টেকনিক্যাল দারুস সালামে নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “রসুল (সা.)-এর আদর্শ ও শিক্ষা নিয়ে আমরা যদি জীবন অতিবাহিত করতে পারি, তবে অবশ্যই কামিয়াবি অর্জিত হবে। আরো বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ফিরিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান। তিনি বলেন, “আমরা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজার আলী।

আরও পড়ুনঃ মহাদেবপুরে যুবকের মৃত্যু নিয়ে রহস্য পিটিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যা প্রচারের অভিযোগ

এ সময় বক্তব্য রাখেন মোছাম্মৎ কোহিনুর বেগম, মাহমুদা আক্তার ও মোঃ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিসেস জোবাইদা বেগম, মোছাম্মৎ জলেকা বেগম, মিসেস খালেদা বেগম, গৌরী বেগম, মোঃ কালাম, মোঃ কামরুল, মোঃ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।


More News Of This Category