বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline :
জনাব: এম এ রউফ কে আন্তর্জাতিক অপরাধ তদন্ত কাউন্সিল এর আন্তর্জাতিক পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।। তানোর উপজেলা কর্মকর্তা গণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা । কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়- আজিজুল বারী হেলাল। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । গহিরায় দোয়া মাহফিল: আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণের অঙ্গীকার পুত্র সাঈদ আল নোমানের। অপরাধী যেই হোক কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর রশীদ। আজ ২৫ ফেব্রুয়ারি—জাতীয় শহীদ সেনা দিবস। সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত।

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব সংবাদ দাতা।

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বিকেল পাঁচ ঘটিকার সময় মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পুরো কলেজ মাঠ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মী ও সমর্থক দের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। উপস্থিত সকল জনসাধারণের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমীর এবং রাজশাহী- ১ (তানোর- গোদাগাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। অধ্যাপক মজিবুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সকল কে ধৈর্যের সঙ্গে ও সততার সহিত দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়েও কিছু যৌক্তিক আলোচনা করেন। অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতা গনও গুরুত্বপূর্ণ নানা আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক আব্দুল খালেক, আমীর – বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অধ্যাপক আনোয়ার হোসেন, আমীর- বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুন্ডুমালা পৌরসভা।আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ড. ওবায়দুল্লাহ, আলমগীর হোসেন, আব্দুল কাদির, আনোয়ারুল, মাওলানা ইব্রাহিম, অধ্যক্ষ আমীর, সানাউল্লাহ, রমজান সহ আরও অনেক জামায়ত নেতা, এনসিপি নেতা ও শিবির নেতা গন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সুশৃঙ্খলভাবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category