রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কাহারোলে ভবানীপুর কলার ভেলায় মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা।

Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

জন্মিলে মরিতে হবে– এটি চিরন্তন সত্য।
কিন্তু মৃত্যুর পরে যদি একটি সন্তান তার পিতা মাতাকে সহজে শ্মশানে না নিয়ে যেতে পারে তাহলে যে কি যন্ত্রণা হয় তা বলে বা লিখে কখনো শেষ করা যাবে না। এরকম অব্যক্ত দুর্ভোগের মধ্যে বাস করতেছে কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামের সনাতন ধর্মালম্বীগণ।এই গ্রামের সনাতন ধর্মালম্বীগণ শতাধিক বৎসর পূর্ব হইতে তাদের মৃত দেহ গ্রামের উত্তর পাশে প্রবাহিত পুনর্ভবা নদী পাড় করিয়ে নিজ শ্মাশানে নিয়ে সৎকার্য্য করে,কিন্তু বর্তমানে পুর্নভবা নদীটি B.I.W.TA– কর্তৃক পরপর দুই বার খনন হওয়ায় নদীটি অনেক গভীর হয়েছে। যাহার ফলে নদী পাড়াপাড়ে খুবই ভোগান্তি হচ্ছে।সুস্থ্য -সবল মানুষের পক্ষেও সহজে নদীটি পাড় হওয়া সম্ভব নয়।গত ১৭ ফেব্রুয়ারি ভবানীপুর গ্রামের ক্ষীরমোহন দাসের মাতা মৃত্যুবরণ করলে উনার মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী দুটি কলার ভেলা প্রস্তুত করে অবশেষে মৃত দেহটি খুব কষ্টে ও সাবধানে শ্মশানে নিয়ে যায়।
এমতাবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে দিনাজপুর -১(বীরগঞ্জ- কাহারোল) এর নব-নির্বাচিত সাংসদ সদস্য জনাব( মঞ্জু ভাই দিনাজপুর এক)
(Monjurul Islam Monju- মনজুরুল ইসলাম মনজু)
(মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু)মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি ভবানীপুর গ্রাম থেকে বীরগঞ্জ উপজেলার মহুগাঁ মহাশ্মশানঘাটের মাঝ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীটির উপর একটি সেতু নির্মাণ করার জন্য।।


More News Of This Category