হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুড্ডিস্টস -WFBB এর উদ্যেগে ১৪ই ফেব্রুয়ারি, শনিবার, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় বাংলাদেশের দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার ওরাঁওন (Oraon) বৌদ্ধ সম্প্রদায় এর যুব নেতৃবৃন্দ একটি ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় মিলিত হয় । সংগঠনের সভাপতি ডক্টর বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও সাংগঠনিক সুহাস বড়ুয়া, সহ সভাপতি অরুন জ্যোতি বড়ুয়া, যুগ্ন সচিব তাপস বড়ুয়া এবং যুগ্ন সচিব সসীম গৌড়ী চরন বড়ুয়া। অপর পক্ষে আলোচনায় বক্তব্য রাখেন ভিক্ষু অমৃতানন্দ, নুহাস কেরকেটা, বিশ্বজিত খুজুর, গৌতম কেরকেটা, এমকে লুইস, প্রেম কেরকেটা এবং সুশান্ত কেরকেটা। ওরাওন নেতৃবৃন্দ পার্বতীপুর পাচঁপুকুরিয়া বৌদ্ধ বিহানির্মাণ কাজে WFBB এর সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান । WFBB এর পক্ষ থেকে উক্ত সম্প্রদায়ের শিক্ষা ও জীবন মান উন্নত করার জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এবং সম্প্রতি আবিষ্কৃত বৌদ্ধ স্থাপনাগুলো সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।