শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

বন্ধুর টানে গোবিন্দগঞ্জের শালমারায় আইনমন্ত্রী।

Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বন্ধুর টানে গোবিন্দগঞ্জের শালমারায় আইনমন্ত্রী!

​মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

বন্ধুত্বের টানে কোনো প্রটোকল বা পূর্ব ঘোষণা ছাড়াই গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক সফরে এলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার বিকেলে তিনি উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু আহসান হাবীব ছানা-র বাড়িতে উপস্থিত হন।
​
​আইনমন্ত্রী বগুড়া সফরে থাকাকালীন হঠাৎ করেই বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রিয় বন্ধুর গ্রামীণ আবহে গড়ে ওঠা বাড়িতে মন্ত্রীর আগমনে এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​বিকালে গ্রামে পৌঁছানোর পর মন্ত্রী তার বন্ধু ছানা মিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং দীর্ঘ সময় স্মৃতিচারণায় মেতে ওঠেন। এ সময় সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে সরাসরি দেখার জন্য স্থানীয় গ্রামবাসীরা ভিড় জমালে মন্ত্রী অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষের সাথে মিশে যান।
​
​একজন মন্ত্রীর এভাবে সাধারণ মানুষের ঘরে আসার ঘটনাকে বিরল হিসেবে দেখছেন স্থানীয়রা।
​”সরকারের এত বড় একজন মানুষ কোনো আয়োজন ছাড়াই সাধারণ মানুষের মাঝে মিশে গেছেন, এটি তৃণমূলের প্রতি তাঁর ভালোবাসা এবং বন্ধুত্বের প্রতি অগাধ শ্রদ্ধারই বহিঃপ্রকাশ বলে জানান স্থানীয়া।”

​বন্ধুর বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। মন্ত্রীর এই ঝটিকা সফর শালমারা ইউনিয়নবাসীর হৃদয়ে এক অন্যরকম ছাপ ফেলে গেছে।


More News Of This Category