বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline :
সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বদলগাছীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও আলোচনা সভা।

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বদলগাছীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও আলোচনা সভা।

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ২নং মথরাপুর ইউনিয়নের গোবরচাঁপা হাইস্কুল মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির দিকনির্দেশনায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৪টায় লিফলেট বিতরন শেষে বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান রাজুর সভাপতিত্বে ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আহম্মেদ (ইফতি)।

এছাড়াও বক্তব্য রাখেন,কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন,মথরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক, বালুভরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, বালুভরা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক বুলবুল আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরঙ্গজেব চৌধুরী মানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রবিউল আওয়াল, জিয়া সাইবার ফোর্স বদলগাছী সদর ইউনিয়নের সভাপতি সাঈদ আল সাহাফ
প্যালেস হোসেন, উজ্জল হোসেন,রেহেনা চৌধুরী, শরিফুল ইসলাম দিপু।

সভায় আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন বাবু, সুইট, মুকুল, ফরিদ, নাচু হোসেন, ফিরোজ খান, যুবদল নেতা রনি ও তারিফুল, সেচ্ছাসেবক দল নেতা সামিউল জিয়া সাইবার ফোর্স সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা দেবে। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


More News Of This Category