সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline :
Prayer mahfil on the occasion of the 25th death anniversary of the late Shawkat Ali Mister। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত। মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১। এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী সাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার। ৭ পাচারকারী আটক। বদলগাছিতে ফসলের ভিতর থেকে গুলি উদ্ধার। মনোহরগঞ্জে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি। বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ প্রদান করা হয়।

বদলগাছিতে ফসলের ভিতর থেকে গুলি উদ্ধার।

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ

বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনছার চৌধুরীর জমিতে পটলের মাচা দেওয়ার জন্য খুঁটি বসাতে গিয়ে বর্গাচাষি জইদুল ইসলাম (৪২) মাটির প্রায় এক ফুট খুঁড়তে থাকে এক জায়গায় মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়লে একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো বুলেট দেখতে পান।
ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বদলগাছী থানার এসআই মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।
বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলি দেখতে পান। তার ধারণা অনেক পুরোনো।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলি গুলো অনেক পুরাতন, এগুলোতে মরিচা ধরেছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category