সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

ফুলবাড়ী উপজেলাসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে- ডিসি নুসরাত সুলতানা

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ফুলবাড়ী উপজেলাসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে- ডিসি নুসরাত সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাকে প্রথম এবং পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে ।

আরও পড়ুনঃ মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত থানায় অভিযোগ

তিনি আরও বলেন’ কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক! বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যেকোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, গত ৬ মাসে ৭০টি মোবাইল কোর্ট ট্র, ১৬৭ মামলার আসামি ১৮২জন। মাদক নিয়ন্ত্রনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category