সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline :
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার: এমপি বাবুল। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ​স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি, সাংবাদিকদের ক্ষোভ মো: সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি, ​ প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের বিশেষ প্রতিনিধি শিরোনাম: পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর উপশিরোনাম: রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার*** আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আলোচনায় মেহেদী সিকদার রানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : নিরক্ষরতা দূরীকরণে গণশিক্ষা, এতিম শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগে শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থা নিজেস্ব প্রতিনিধিঃ

ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমখোলায় চেয়ারম্যান প্রার্থী গাজী আবদুল আলিমের ফুটবল বিতরণ, তরুণদের মাঝে উচ্ছ্বাস আমখোলা (পটুয়াখালী) প্রতিনিধি:

Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমখোলায় চেয়ারম্যান প্রার্থী গাজী আবদুল আলিমের ফুটবল বিতরণ, তরুণদের মাঝে উচ্ছ্বাস
আমখোলা (পটুয়াখালী) প্রতিনিধি:
বিশ্বজুড়ে চলমান ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ আবদুল আলিম।
শনিবার তিনি নিজস্ব অর্থায়নে ১ নং আমখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী তরুণ এবং স্থানীয় ফুটবল ক্লাবগুলোর মাঝে ফুটবল বিতরণ করেন। এ উদ্যোগের লক্ষ্য তরুণদের মাদক, অপরাধ ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিনের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তোলা।
ফুটবল পেয়ে এলাকার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় একটি যুব ক্লাবের সদস্য বলেন, “বিশ্বকাপের এই সময়ে আমাদের ভালো মানের ফুটবলের প্রয়োজন ছিল। গাজী আবদুল আলিম ভাই সেই প্রয়োজন পূরণ করেছেন। তাঁর এই উদ্যোগে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।
চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ আবদুল আলিম বলেন, তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তারা যদি মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, তাহলে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। ফিফা ওয়ার্ল্ড কাপের উৎসবমুখর পরিবেশে আমখোলার গ্রামীণ ফুটবলকে আরও প্রাণবন্ত করতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও তরুণদের যেকোনো ইতিবাচক, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই দলমত নির্বিশেষে যুবসমাজের মানসিক ও শারীরিক বিকাশে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সচেতন নাগরিক, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরাও এ ধরনের সামাজিক ও ক্রীড়াবান্ধব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।


More News Of This Category