রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক সটাফ রিপোটার,, [০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]

Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আজ মঙ্গলবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মুহম্মদ আল ফাহাদ, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

মাস্টার প্যারেডে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দীপু, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category