রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ফরাসি সৈন্যরা মসজিদে ঘোড়া নিয়ে ঢুকেছিল। তারা নারীদের পরিবারের সামনেই ধ/র্ষণ করেছিল, মসজিদে বসে মদ পান করেছিল, এমনকি কিছু মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে ফেলেছিল

সুমন, ফ্রান্স থেকেঃ 
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সুমন, ফ্রান্স থেকেঃ

ফ্রান্স ১৯১৭ সালে চাদ দখলের সময় ৪০০ মুসলিম আলেমকে একত্র করে গলা কে/টে হ/ত্যা করেছিল। ১৮৫২ সালে যখন তারা আলজেরিয়ার লগওয়াত শহরে প্রবেশ করে, তখন একটি রাতেই শহরের দুই-তৃতীয়াংশ মানুষকে আগুনে পুড়িয়ে মে/রে ফেলেছিল।

১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ায় ১৭টি পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে কত মানুষ মারা গেছে তার সঠিক হিসাব আজও অজানা। আনুমানিক ২৭,০০০ থেকে ১ লাখ মানুষের প্রাণহানি ঘটে বলে ধারণা করা হয়। আজও এর প্রভাব সেখানে অনুভূত হচ্ছে।

আরও পড়ুনঃ বিদ্যুৎ চুরির টাকায় বিলাসবহুল বাড়ি-গাড়ি: প্রশ্নবিদ্ধ রফিকুলের সম্পদের উৎস!

১৯৬২ সালে যখন ফ্রান্স আলজেরিয়া ত্যাগ করে, তখন তারা পেছনে রেখে যায় ধ্বংসের বীজ। পুরো আলজেরিয়ার জনগণের সংখ্যার (১ কোটি) চেয়েও বেশি ভূমিমাইন তারা সেখানে পুঁতে রাখে।

ফ্রান্স আলজেরিয়াকে ১৩২ বছর ধরে শাসন করেছে। প্রথম ৭ বছরে তারা ১০ লাখ মুসলমানকে হ/ত্যা করে, আর শেষ ৭ বছরে বিদায়ের আগে মেরে ফেলে আরও ১৫ লাখ মানুষকে।

আরও পড়ুনঃ স্ট্রোক হলে করনীয়-সচেতনতা জরুরি

ফরাসি ইতিহাসবিদ জ্যাক গোরকি হিসেব করে দেখিয়েছেন—১৮৩০ সালে আগমনের পর থেকে ১৯৬২ সালে বিদায় পর্যন্ত, আলজেরিয়ায় ফ্রান্সের হাতে মোট ১ কোটি মুসলমান শহীদ হয়েছেন।

তারা তিউনিসিয়াকে শাসন করেছে ৭৫ বছর, আলজেরিয়াকে ১৩২ বছর, মরক্কোকে ৪৪ বছর এবং মৌরিতানিয়াকে ৬০ বছর।

এছাড়া, বিখ্যাত মিশর অভিযানকালে ফরাসি সৈন্যরা মসজিদে ঘোড়া নিয়ে ঢুকেছিল। তারা নারীদের পরিবারের সামনেই ধ/র্ষণ করেছিল, মসজিদে বসে মদ পান করেছিল, এমনকি কিছু মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে ফেলেছিল।


More News Of This Category