রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রয়াণ দিবসে শ্রদ্ধা ফকির আলমগীর

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ

ফকির আলমগীর এ ফেরদৌস ওয়াহিদ দুই বন্ধু। বাংলাদেশ প্রতিদিনের বিনোদন পাতায় পপ সংগীতের অন‍্যতম এই দুই প্রতিষ্ঠাতাকে নিয়ে একটা আয়োজন করেছিলাম। তাদেরকে এক সঙ্গে রিক্সা বসিয়ে ছবি তুললেন আমাদের নিজস্ব ক‍্যামরাম‍্যন। একজন রিক্সা চালাচ্ছেন আরেক জন বসে আছেন ।

ফকির ভাই সেই ছবি আমাদের কাগজে প্রকাশের আগে দিয়ে দিলেন ফেসবুকে। তারপর অন্য একটি কাগজ তা প্রকাশ হয় । বিনোদন বিভাগের প্রধান আলী আফতাব মন খারাপ করে।

আমি ফকির ভাইকে ফোন করে হৈ চৈ করলাম। তিনি কিছু বললেন না। চলে এলেন অফিসে । বললেন ভাইটি কিছু মনে কইরো না। ভুল হয়ে গেছে।
সম্পর্কটা আশির দশক থেকে ।

আরও পড়ুনঃ কুরআন অবমাননার প্রতিবাদে মোহনগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত

তার খিলগাঁওয়ের বাড়ি , বিসিআইসির অফিসে গেছি অনেক বার । ২০০০ সালে এটিএন বাংলার ইউরোপ যাত্রায় এক সঙ্গে ঘুরেছি ইটালি, জার্মানি, লন্ডন । তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। একুশে পদক পেয়েছিলেন।

মানুষকে জাগিয়ে তুলতে তার কয়েকটি গান-

১। ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে
২। নাম তার ছিল জন হেনরি
৩। মায়ের একধার দুধের দাম

আজ তার চিরতরে চলে যাওয়ার দিনে শ্রদ্ধা ।

ছবি – আমার অফিসে। সঙ্গে আনন্দবাজার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক সুখরঞ্জন দাশগুপ্ত ।


More News Of This Category