রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কুরআন অবমাননার প্রতিবাদে মোহনগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ

বারহাট্টা উপজেলাধীন সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গেরিয়া বাজারে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে এবং ধর্মদ্রোহীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুহর মোহনগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জামিয়া কাসিমিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান।বক্তব্য রাখেন মুফতি মাযহারুল হক কাসেমী, মাওলানা আব্দুল আলী, মাওলানা রুহুল আমীন নগরী,

হাফেজ শফিক বিন আজিজ, মাওলানা আবুল বাশার হাফেজ কারী মাসুম বিল্লাহ, মাওলানা আরমান হোসেন বাক্কি, মাওলানা শুয়াইব বিন মুজিব, হাফেজ সাইদুর রহমান, মাওলানা ফুয়াদুল ইসলাম, ফাহিম আফরিন পৃথম, ফারাবি রায়হান সাদীব।
মাওলানা তোফায়েল আহমদ হাবিবির পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ,

আরও পড়ুনঃ আসেন সবাই মিলেমিশে অযোগ্য নেতার গল্প শুনি

হাফেজ মোফাজ্জল হোসেন, মুফতি আশিকুর রহমান, হাফেজ ইমাম হোসেন, হাফেজ নাজমুল হক, শাহিদুল ইসলাম শান্ত প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ক্বারী শায়খ রশিদ।

অভিলম্বে যদি কুরআন অবমা*ননাকারী বাকি দুই আসামীকে গ্রেফতার করে সকল দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হয়—তাহলে মোহনগঞ্জ থেকে বারহাট্টা অভিমুখী লং মার্চ করা হবে বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান।

মাওলানা রুহুল আমীন নগরী তার বক্তব্যে বলেন, মুসলমাব হিসেবে কুরআনের অবমাননা আমরা সহ্য করতে পারিনা। ধর্মদ্রোহদের দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

তিনি মুফতি রেজাউল করিম আবরার সহ তরুণ আলেমসমাজ কে ‘জঙ্গিবাদ’ এর নাটকীয় মামলায় আসামী করার নিন্দা জানান।


More News Of This Category