রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তার অসাধারণ প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ পরিচালনা করছেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

খাগড়াছড়ি, ২৮ জুন ২০২৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর অসাধারণ প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গা একসময় অন্ধকারে নিমজ্জিত ছিল, সে জায়গাগুলেকে তিনি উন্নয়নের আলোয় ভরিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন,২০২৪ইং) খাগড়াছড়ি জেলা পরিষদের অডিটোরিয়াম-এর নব ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, ১৯৯০ দশকে পাহাড়ি অঞ্চলে তৎকালীন ক্ষমতাসীনরা পার্বত্য অঞ্চলের পাহাড়িদের খোঁজখবর রাখেনি। জননেত্রী শেখ হাসিনা সে সময় পার্বত্য অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সে সময়েই তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়নের ঘোষণা দিয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার নিরসন করেন। পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসা ও উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার মত আর কোন সরকার দেখাতে পারেনি।

৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য খাগড়াছড়ি জেলা পরিষদ অডিটোরিয়াম প্রসঙ্গে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ৩০০ আসনের অডিটোরিয়াম ভবন যেন মনমুগ্ধকর হয়। এখানে কর্মকর্তাদের বসার জায়গা, অফিস রুম ও বিভিন্ন অনুষ্ঠানাদি হবে। তিনি বলেন, ভবিষ্যতে এখানে আরও মেধাবী মুখ সৃষ্টি হবে, কাজেই ভবিষ্যতের কথা চিন্তা করেই ভবন নির্মাণ কাজ করতে হবে। তিনি ভবনের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের চেতনা যেন ফুটে উঠে সে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চেয়ারম্যান এর সভাপতিত্ত্বে এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা প্রসাশক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম সহ জেলার বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ০১৮২৫৮৯৭৮১৮


More News Of This Category