বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মনোনীত। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। জ্বালানি ও পেট্রোলিয়াম খাতের ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে হেলাল উদ্দিন ভূঁইয়ার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন গজারিয়ার স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সন্তান হেলাল উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে জ্বালানি ও পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়িক অঙ্গনে তাঁর সততা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন স্বরূপ সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রতিক্রিয়ায় নবমনোনীত সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। পেট্রোল পাম্প মালিক ও ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং এই খাতের সার্বিক উন্নয়নে আমি সদা সচেষ্ট থাকব।” এদিকে হেলাল উদ্দিন ভূঁইয়া ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গজারিয়াসহ মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


More News Of This Category