পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
, ২৫ আগস্ট, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল শ্রীরামপুর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় অভিযান চালায়। স্থানটি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৪৫/এমপি থেকে আনুমানিক ১০০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১৪০টি অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।