রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

পাঁচবিবি সীমান্তের মাছচাষী আরমানের পথচলা

আতাউর রহমান (লিটন), পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : 
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আতাউর রহমান (লিটন), পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আরমান আলী সফলতা পেয়েছে মাছ চাষে। প্রথমে বাবার ছোট্ট একটি পুকুর দিয়ে মাছ চাষ শুরু করে সে। প্রায় ২০ বছর আগে থেকেই কৃষি কাজের পাশাপাশি মাছ চাষ শুরু পরেন বর্তমানে তিনি একজন সফল আদর্শ মৎস্যচাষী।

আরমান বিভিন্ন এনজিও থেকে ঋণদেনা করে প্রায় ৮ বিঘা জলাশয়ের মাছ চাষের উপযোগী আধুনিক মানের একটি পুকুর তৈরি করেছে। বৃষ্টির পানিতে পুকুরপাড় ভেঙ্গে না যায় এবং অতিরিক্ত পানির সাথে মাছ বেড় হয়ে ক্ষতি না হয় এজন্য জিওশিট বস্তা দিয়ে মজবুত করে পাড় বাঁধে।

নিরাপত্তার স্বার্থে সে পুকুরের চারপাশ সিমেন্টের পিলার ও জিআই তার দিয়ে বেড়া দিয়েছে। পুকুরের নিরাপত্তা বেষ্টনীর বেড়ায় ঝুলছে পটল, করলা, ঝিঙ্গা এবং পাড়ের চারপাশে সাড়ে ৩’শ সুপারির গাছ রোপণ সহ বিভিন্ন সবজি চাষ করছে আরমান। পুকুরের স্বচ্ছ পানিতে ডিঙ্গি নৌকা করে মাছের খাবার দেও সে । বিকালে অনেকেই এই নৌকায় চড়ে সময় কাটায়। এমন দৃষ্টি নন্দন আধুনিক পুকুর পাড়ে বিকালে অনেকেই সময় কাটায়।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অল্প সময়ে অধিক লাভের আশায় আরমান তার পুকুরে পোনা মাছের পরিবর্তে হাঁফ কেজি ১’কেজি ওজনের প্রায় ৩০ মন মাছ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন। এরমধ্যে তেলাপিয়া ১৮ হাজার, রুই-কাতলা ৫ হাজার ও হাংরি ১০ হাজার পিচ ছাড়াও বিভিন্ন জাতের মাছ আছে এসব পোনা মাছের দাম প্রায় ২৫-৩০ লাখ টাকা ।

তিনি পুকুরের পোনা মাছগুলো দ্রুত বড় করতে প্রতিদিন ৩-৫ বস্তা খাবার খাওয়ায়। স্বল্প সুদে ঋণ ও সরকারি সুযোগ-সুবিধা পেলে এমন আধুনিক মানের পুকুর আরো তৈরি করত সে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি বলেন, মাছ চাষ লাভজনক হওয়ায় আরমানের মত অনেকেই একাজে এগিয়ে আসছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষীদের আমরা নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেয় বলে জানান, এ মৎস্য কর্মকর্তা।


More News Of This Category