রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গোবিন্দগঞ্জের উদ্যোগে উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু জাফর লেলিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

আরও পড়ুনঃ বাংলাদেশে অনেকেই মাছের মাথা ফেলে দেন—অথচ এই মাথার ভেতরের ছোট্ট একটি অঙ্গ ‘পিটুইটারি গ্লান্ড’ এখন কোটি টাকার আন্তর্জাতিক বাজার তৈরি করেছে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস ছালাম, উপজেলা বিএনপির চলতি দপ্তরের দায়িত্বে থাকা সাজেদুর রহমান সাজু এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে পরিবেশ সচেতন ও সবুজ ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করাই ছিল মূল উদ্দেশ্য।


More News Of This Category