বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চালককে হত্যা জনমনে আতঙ্ক

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চালককে হত্যা জনমনে আতঙ্ক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭১৭৭৭৬৯৭২

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর তাঁর ব্যবহৃত অটোটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশের নির্জন স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিদিনের মতো জীবিকার সন্ধানে নিজের ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। রাতে কোনো একসময় পাথরঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহটি ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে ফেলে রেখে অটোটি নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।
বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা ওই স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
একজন উপার্জনক্ষম মানুষকে এভাবে নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, ছিনতাই হওয়া অটো উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত, ছিনতাই হওয়া অটো উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category