শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
মাদকবিরোধী অভিযানে মনোহরদীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার। ‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা। গাবতলীতে বিয়ের দাবীতে ২সন্তানের জনকের বাড়ীতে নারীর অবস্থান। তদন্তে ভুয়া শিক্ষক প্রমাণ, তবুও বেতন করে দিয়েছেন দুর্নীতিবাজ পরিচালক , অপসারণ দাবি। দেশজুড়ে আলোচনায় “তারেক মঞ্চ” — বিএনপি সমর্থকদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে এলাকারবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কদমতলী থানা এবি পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসায় জিয়াখাল পুনঃসংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আজিজুল বারী হেলালের। বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ।

পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে এলাকারবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোঃ আজিজুল ইসলাম হৃদয়
জেলা ব্যুরো চিপস হবিগঞ্জ

পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলাল এর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের উজিরপুরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুৎফুর রহমান সুফি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর খান এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রকি পারভেজ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ৯নং পুকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তরফদার, এডভোকেট সাদিকুর রহমান, উপজেলা উলামাদলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাহিদ মিয়া, পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক শিহাব চৌধুরী, খাগাউড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ ওয়াহিদ মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ দানিয়াল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, খাগাউড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, কৃষকদল সভাপতি আব্বাস আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ূব আলী, সিকন্দরপুর মাদ্রাসার শিক্ষা সচিব হিফজুর রহমান, মাওলানা ফখরুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আশরাফুজ্জামান খালিদ, মাওলানা আব্দুল বাছিত, সাবেক মেম্বার আব্দুল আলী, বিশিষ্ট মুরুব্বি আরজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল মিয়া, মহিবুর রহমান পটন, নুরুজ মিয়া, ফারুক মিয়া, ইব্রাহিম মিয়া, আব্দুল আহাদ, সফিকুল ইসলাম, সাইফুল মিয়া, আব্দুর রহিম, আব্দুল মোতালিব, আলী আহমেদ, আব্দুল আলী, শিবলি মিয়া, এমরান মিয়া, দিলু মিয়া, পল্লী চিকিৎসক মুহিত চৌধুরী, কাউসার মিয়া, যুবদল নেতা এমদাদুল হক, আজিজুল হক, অলিউর রহমান ইমন, মনসুর উল্লাহ, সোহাগ, আরিফ, নাঈম, আমিরুল, মুন্না, শিপন, অলিউর রহমান, শহিদ, সাকিব, বশর, জামাল, আশিকুর রহমান, সামছুল ইসলাম, বজলু মিয়া, জাহাঙ্গীর আলম, রিপন, রিভু মিয়া, বাচ্চু মিয়া, রাহাত, সাজিদ মিয়া, দুরুদ মিয়া, বাবুল মিয়া, তালিব উদ্দিন, মিজানুর রহমান, সোহাগ আহমেদ, জুয়েল, জিয়াউর রহমান, শাহিনুর রহমান, নাহিদ হাসান প্রমূখ।
মানববন্ধনে উজিরপুর, বসন্তপুর, সিকন্দরপুর, সাদকপুর, সিমেরগাঁও, খলিলপুর, হরিপুর, সন্দলপুর, তাজপুর, ধুলিয়াঘাটুয়া, গুনইসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলাল একজন সু-পরিচিত ব্যক্তি। তিনি দীর্ঘ ১৫ বছর যাবত উজিরপুর বাজারে সুনামের সাথে জনসাধারণকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। একজন সমাজসেবক হিসেবেও তিনি এলাকায় পরিচিত। যে কারণে বর্তমানে তিনি উজিরপুর বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি খাগাউড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং উজিরপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন একজন সুনামধন্য ব্যক্তিকে শুধুমাত্র মানহানী করার উদ্দেশ্যে এই ধরেনর কুরুচিপূর্ণ মামলায় জড়ানো হয়েছে।
বক্তারা বলেন, মামলার বাদী মানছুরা এলাকায় একজন চিহ্নিত চোরাকারবারি স্ত্রী। অপর দিকে চিকিৎসক এমদাদুল হক একজন ন্যায়পরায়ন বিচারক ও প্রতিবাদী মানুষ। শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে চিকিৎসক বেলাল আজ ধর্ষণ মামলার আসামী।
বক্তারা উল্লেখ করেন, চলতি বছরের ১৭ জানুয়ারী এলাকায় গরু চুরির বিরুদ্ধে স্থানীয় উজিরপুর বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এ সভায় চোরদের বিরুদ্ধে চিকিৎসক এমদাদুল হক কঠোরভাবে অবস্থান নেন। এতে চোরাকারবারিরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। পরবর্তীতে পরিকল্পিতভাবে এমদাদুল হক এর বিরুদ্ধে এই ধর্ষণ মামলা দায়ের করা হয়। যা হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা। সঠিক তদন্তের মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে।
মাবনবন্ধনে বক্তারা বলেন, যদি এই মিথ্যা মামলা থেকে চিকিৎসক এমদাদুল হককে অব্যাহিত না দেওয়া হয়, তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন ঘরে তোলা হবে এমন কি তারা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন।
মামলায় ঘটনার সময় উল্লেখ করা হয়, ২৫-৩-২০২৬ইং তারিখ, সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট। কিন্তু একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই দিন সন্ধ্যা ৬ টা থেকে রাত পর্যন্ত চিকিৎসার কাজে এমদাদুল হক হবিগঞ্জ শহরে অবস্থান করেছিলেন। যা দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস অফিসে সংরক্ষিত আছে। অথচ এখন তিনি মিথ্যা মামলার কলঙ্ক মাথায় নিয়ে ঘুরছেন।
এছাড়াও চিকিৎসক এমদাদুল হক বেলাল এর উপর দায়েকৃত মিথ্যার প্রত্যাহারের দাবীতে প্রায় ৫ শতাধিক এলাকাবাসী একটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন। যা স্থানীয় থানায় জমা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category