বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাবতলীর বুরুজ বালিকা উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র ভস্মীভূত।

Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ রানা মিয়া বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়ার গাবতলী উপজেলার বুরুজ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১ এপ্রিল দিবাগত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের অফিস কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আগুনটি বিদ্যালয়ের অফিস কক্ষের ভেতরেই সীমাবদ্ধ ছিল এবং সেখানে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন,এটি কোনো দুর্ঘটনা নয়; বরং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বাইরে থেকে কেউ আগুন দিলে তা প্রথমে কক্ষের বাইরে ছড়িয়ে পড়ার কথা ছিল। কিন্তু এমন কোনো আলামত পাওয়া যায়নি। একইভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনাতেও সাধারণত মিটার বা সংযোগে ক্ষতির চিহ্ন থাকে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে—কিন্তু এ ঘটনায় তেমন কিছু দেখা যায়নি।
তারা আরও জানান, অফিস কক্ষের ভেতরে নির্দিষ্ট স্থানে কাগজপত্র একত্র করে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা পরিকল্পিত কাজের ইঙ্গিত দেয়। এছাড়া দরজা-জানালা বন্ধ থাকা অবস্থায় ভেতরে আগুন লাগার বিষয়টিও রহস্যজনক।
বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নাইট গার্ডের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, তিনি ঘটনাটি টের পাননি; আবার কেউ দাবি করছেন, ওই রাতে তিনি ছুটিতে ছিলেন।
স্থানীয়দের দাবি, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


More News Of This Category